আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ এএম

আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব। গতকাল শনিবার পুরানা পল্টনের আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ‘ছুটির দিনে’। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।

শিশুদের মধ্যে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষে ২০১৭ সাল থেকে ব্যাংকের সব কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব। আর এই উৎসবে আঁকা শিশু কিশোরদের ছবি থেকে বাছাই করে তৈরি করা হয় আইএফআইসি ব্যাংকের বাৎসরিক ক্যালেন্ডার। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত