ডিবি পরিচয়ে তুলে নেওয়ার সময় গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে তাকে মারধর করে তুলে নেওয়ার সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত শুক্রবার বিকেলে আশুলিয়ার ডে-াবর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকা আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি নীলফামারী জেলার ডিমলা থানাধীন ছামিনুর ওরফে আমিনুরের ছেলে। সে বর্তমানে আশুলিয়ার ডে-াবর কবরস্থান রোডে ভাড়া বাসায় বসবাস করেন। পেশায় রেন্ট এ কার চালক।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার শেখ মো. মোজাম্মেল হক (৫৫), ময়মনসিংহ ফুলবাড়িয়ার সোহেল রানা (৩৮), গাজীপুর কাপাসিয়ার আবু বক্কর সিদ্দীক (৪৮) এবং ফরিদপুর বোয়ালমারীর হাটখোলার চড় এলাকার মো. সুলতান (৩৩)। তারা বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত