সৌদি লিগে টানা গোলে উচ্ছ্বসিত রোনালদো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ এএম

২৫ আগস্ট সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে আল নাসরের জয় ৫-০ গোলে। ক্রিশ্চিয়ানো রোনালদো করেন হ্যাটট্রিক। ২৯ আগস্ট আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৪-০ ব্যবধানের জয়ে পর্তুগাল কিংবদন্তির অবদান ছিল জোড়া গোলের। ২ সেপ্টেম্বর আল হাজেমের বিপক্ষে আল নাসরের ৫-১ ব্যবধানের জয়েও একটি গোল করেছিলেন রোনালদো। সর্বশেষ শনিবার সৌদি প্রো লিগে আল রায়েদের বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়েও গোল করেছেন তিনি।

সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের জয়ে দারুণ ছন্দে আছেন পর্তুগালের অধিনায়ক। আন্তর্জাতিক বিরতির আগে এ মৌসুমে সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত