গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরি কারখানার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী কাঁঠালবাড়ী রোডে এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল রাখার গুদামে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, গতকাল দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
