ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সেমিনার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ এএম

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সারাদেশে ৬৮ তথ্য অফিস প্রচার বা মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করছে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউজ রোডে গণযোগাযোগ অধিদপ্তরের দপ্তরে ‘ডেঙ্গু  প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহাপরিচালক মো. নিজামূল কবীর। মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট রাজওয়ান নবীন। ডেঙ্গু প্রতিরোধে অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। কর্মশালার শেষে মহাপরিচালক পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত