দুই হাসপাতালে নানা অনিয়ম দুদকের অভিযান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ এএম

হাসপাতালের ওষুধ বাইরে, দালালদের দৌরাত্ম্য, রোগীদের চিকিৎসাসেবা গাফিলতি এবং এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন মেরামত না করে রোগীদের বাইরে পরীক্ষা-নিরীক্ষা জন্য পাঠানোসহ নানা অভিযোগে উঠেছে দুটি হাসপাতালে বিরুদ্ধে। এমন অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা দিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঠাকুরগাঁও অফিসের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দুদক টিম হাসপাতালের আরএমওকে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে। এ সময় রান্নাঘরের স্টোর পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত