গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী ও এক কয়েদির সাজা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক রেহেনা আক্তার এ রায় দেন। কারারক্ষী আজিজার রহমানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য আরেকটি ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার অপর আসামি কয়েদি শহিদুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
