চ্যাম্পিয়নস লিগ

বার্সার পাঁচ গোল, সিটি-পিএসজির জয়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি।

মঙ্গলবার রাতে রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নেয় বার্সেলোনা। জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স। একটি করে গোল করেন রবার্ট লেভানদোভস্কি ও গাভি। ৫৪ মিনিটে আত্মঘাতী গোল জেল্লে বাতাল্লির।

অন্য দিকে বরুসিয়া ডর্টমুন্ডকে ঘরের মাঠে ২-০ হারিয়েছে পিএসজি। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান আশরাফ হাকিমি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি ঘরের মাঠে সার্বিয়ার ক্লাব সারভেনা জভেজদাকে ৩-১ গোলে হারিয়েছে। যদিও ওসমান বুকারির গোলে পিছিয়ে পড়ে দলটি। তবে এরপর সিটির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। পরে রদ্রি ব্যবধান ৩-১ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত