২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু ২৮৮৯ রোগী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ এএম

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৯ জনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৮৭৫ জনে ও রোগী ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০০ ও ঢাকার বাইরে ৭৮৯ জন। এ নিয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩ হাজার ৭৭ ও ঢাকায় ৭৬ হাজার ৬২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৬৯৬ ও ঢাকার বাইরে ৬ হাজার ৫৮৪ জন।

২০২২ সালে দেশে ডেঙ্গুতে ২৮১ জন মারা যায়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে মারা যায় ২৭ জন। ওই বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৬২ হাজার ৩৮২ জন।

এ মাসে গত ২১ দিনে ৫৫ হাজার ৮৯১ ডেঙ্গু রোগী পাওয়া গেছে ও এ সময় মৃত্যু হয়েছে ২৮২ জনের। এর আগে গত আগস্টে রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ ও মারা যায় ৩৪২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত