সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যতদিন আপনি (শেখ হাসিনা) থাকবেন দেশ আরও খারাপের দিকে যাবে এবং সংঘাত আরও বাড়তে থাকবে। এখনো তো সংঘাত শুরু হয়নি। কিন্তু আওয়ামী লীগ যেভাবে এগোচ্ছে তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জনগণ রুখে দাঁড়াবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৯০ সালে এরশাদের সময়ে জনগণ তো লড়াই, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখনো জনগণ লড়াই করছে, সংগ্রাম করছে। শত প্ররোচনার মুখেও আমরা একেবারে শান্তিপূর্ণ আন্দোলন করছি। এটার শেষ পরিণতি কি হবে তা নির্ভর করবে সরকারের আচরণ কি হচ্ছে তার ওপর।’
তিনি বলেন, ‘আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হোক। দেশকে রক্ষা, মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য, দয়া করে এই জায়গা থেকে সরে পদত্যাগ করেন। প্লিজ এই জায়গা থেকে সরে আসেন।’
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সম্পাদক আদিলুর রহমার খান ও পরিচালক এএমএম নাসির উদ্দিনের সাজার বিষয়ে জুডিশিয়াল ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এমন বিবৃতি নজিরবিহীন ঘটনা। এটা নি: সন্দেহে নিরপেক্ষ আচরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, বিচার ব্যবস্থার সকল পর্যায়ের বিচারকদের বিতর্কিত রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
তিনি বলেন, ‘আমরা পরপর দুইটি নির্বাচন অতীতে করেছি এবং তাদের অধীনে যে কখনও কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, এটা পরীক্ষিত। এবার যখন প্রধানমন্ত্রী ভিনদেশে গিয়ে বিদেশিদের কাছে কথা দেন, খুব সুন্দর অবাধ নির্বাচন হবে, কোনো চিন্তার কারণ নাই। তখন ইউরোপীয় ইউনিয়ন টপ অবজারভেটারি টিম পাঠিয়েছিল। এই টিমটা খুব এক্সনেটসিভলি (ব্যাপক) সব দলের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে। কথা বলে যেটা তারা পরিস্কার করে বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নাই। এখানে অবজারভার টিম পাঠানোর পরিবেশ নেই। এতে প্রমাণিত হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।’
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘তার (শেখ ফজলে নূর তাপস) মানসিকতাটা কথার মধ্যে পাবেন। তাদের কথাবার্তা বলা সব কিছুর মধ্যে একটা প্রচন্ড সন্ত্রাসী ব্যাপার আছে। তারপর একটা জমিদারি ভাব আছে। আমি এসব গুর “ত্ব দেই না। এগুলো আমরা বহু ফেইস করেছি অতীতে।’
আগের দিন বুধবার এক অনুষ্ঠানে উন্নয়নের কথা বলতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেছেন, ‘মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। বিএনপি মহাসচিব লজ্জ ায় ঠাকুগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন।’
