বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাতাস থেকে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম জেনারেটর স্থাপন করা হয়েছে। সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতির এই জেনারেটরটি বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদন করবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী জেনারেটরটির উদ্বোধন করেন। এই জেনারেটরের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, এই অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এই জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এর ফলে বাইরের প্রতিষ্ঠানের ওপর বিএসএমএমইউর অক্সিজেন নির্ভরতা কমবে। এই জেনারেটর দিয়ে অক্সিজেন উৎপাদনে শুধু বিদ্যুৎ খরচ হবে। বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০-৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম জেনারেটরটি। এ ব্যাপারে বিএসএমএমইউ উপাচার্য বলেন, এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদা মতো অক্সিজেন স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা যাবে
×
