দ্বিতীয় ওয়ানডের আগে দলে ফিরলেন হাসান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

নিউজিল্যান্ড সিরিজের যে দল ঘোষণা করা হয়েছিল গত শনিবার, সেখানে ছিল না হাসান মাহমুদের নাম। তবে এক ম্যাচ দলের বাইরে থাকলেও দ্বিতীয় ওয়ানডের আগেই দলে ফেরানো হয়েছে এই পেসারকে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি হাসানকে স্কোয়াডে ফেরানোর তথ্যটা নিশ্চিত করেছে।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত