মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

যারা ভুল ভাবনায় তারাও নির্বাচনে অংশ নেবে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘কে এলো আর কে গেল সেটা দেখার বিষয় নয়। আমরা মনে করি যারা ভুল ভাবনায় রয়েছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে।’ গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশের প্রথম প্রিমিয়ার ওয়াটার পার্ক মানা বের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় পার্কটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল। এ যুগান্তকারী উদ্যোগের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওভাইস আকবানি, সাশিন হাসান ও চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন, জেলা পুলিশ সুপার মো. আসলাম খান প্রমুখ।

সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত এ প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে স্বনামধন্য রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইটওয়াটার। প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত পার্কটিতে সব বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনটি ওয়াটার সøাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদী।

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে স্পা, রিসফুল বে অ্যান্ড অ্যাকটিভিটি পুল, হাইড্রো গ্রুভ ওয়েট ডিস্কো, একাধিক রেস্তোরাঁ ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য খেলার সুবিধাসহ রয়েছে ছোট সøাইড, স্পø্যাশ প্যাড ও রেইন ফোর্ট্রেস ফাইভ। পার্কের কেন্দ্রে অবস্থিত পলিনেশিয়ান থিমের বিশেষ আগ্নেয়গিরি একটি অনন্য সংযোজন।

ওয়াটার পার্কটির উদ্বোধন উপলক্ষে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল্ট ওয়ার্কিং পারফরম্যান্সসহ দুদিনব্যাপী একটি প্রাণবন্ত কার্নিভালের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আয়োজকরা উৎসবের উচ্ছ্বাস বাড়াতে ফেস পেইন্টিং, হস্তশিল্পের কর্মশালা, ক্যারিকাচার ও লাইভ মিউজিক পারফরম্যান্সের মতো কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত