দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকার ও তিনজন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫৯০ ও ঢাকার বাইরে ২৮৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৫৩ জনের মধ্যে ঢাকায় ৬৬৭ ও ঢাকার বাইরে ১ হাজার ৪৮৬ জন রয়েছে। এ ছাড়া এই সময়ে সারা দেশে ২ হাজার ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭০৪ ও ঢাকার বাইরে ১ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। তাদের মধ্যে ঢাকায় ৭৭ হাজার ২৮৯ ও ঢাকার বাইরে ১ লাখ ৪ হাজার ৫৬৩ জন। বর্তমানে সারা দেশে ১০ হাজার ৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৬৫৮ ও ঢাকার বাইরে ৬ হাজার ৪১৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ছয় শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল ৬২ হাজার ৩৮২ ও মারা গিয়েছিল ২৮১ জন।
