সিএনজি তল্লাশি করে মিলল ৩৫৪ ভরি স্বর্ণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

চাঁদপুরের ৭টি স্বর্ণের বারে ৩৫৪ ভরি স্বর্ণসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শহরের গুণরাজদী এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বিকাশ ধর প্রকাশ সুমন ও মনোরঞ্জন ভৌমিক।

অভিযানে জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি বলেন, রাতে শহরের গুণরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়কে চেকপোস্ট পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এ সময় ফরিদগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চ ঘাটগামী একটি সিএনজি থামিয়ে দুই যাত্রীর সাথে কথা বললে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে তাদের তল্লাশি করে পুলিশ।

এ সময় তাদের কোমরে কাপড়ের তৈরি বেল্ট থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। তারা স্বর্ণের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত