চাঁদপুরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ এএম

চাঁদপুরের ৭টি সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের গুণরাজদী এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার বারগুলোর ওজন ৩৫৪ ভরি ৬ আনা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিকাশ ধর ও মনোরঞ্জন ভৌমিক।

গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন, রাতে শহরের গুণরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়কে চেকপোস্ট পরিচালনা করে সদর মডেল থানার পুলিশ। এ সময় ফরিদগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি অটোরিকশা থামিয়ে দুই যাত্রীকে তল্লাশি করে পুলিশ। তাদের কোমরে কাপড়ের তৈরি বেল্ট থেকে সাতটি সোনার বার জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত