বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ট্রেডএক্স এর মধ্যে চুক্তি সই

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরবরাহকারীদের জন্য চলতি মূলধন প্রাপ্তি সহজতর করার লক্ষ্য নিয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিজিসিবি) অনলাইন সাপ্লাই চেইন অর্থায়ন প্ল্যাটফর্ম- ট্রেডএক্সের সঙ্গে যুক্ত হয়েছে।

এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক অন্যান্য ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই ফ্যাক্টরিং প্ল্যাটফর্মে ‘বিড’ করবে।

সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ট্রেডএক্স এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মাসরুর রিয়াজ চুক্তিতে সই করেন।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং টেডএক্স এর সিবিও মো. আব্দুল মাবুদ তুষারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত