প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. প্রতি বছর কবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়?

উত্তর : ১৫ সেপ্টেম্বর

২. বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতির নাম কী?

উত্তর : ওবায়দুল হাসান

৩. সর্বজনীন পেনশন স্কিমে কয় ধরনের পেনশন ব্যবস্থা চালু হয়েছে?

উত্তর : চার ধরনের প্রগতি, সুরক্ষা, সমতা, প্রবাস।

৪. ‘দলিল যার জমি তার’ সংসদে ভূমি সংস্কার আইনটি কবে পাস হয়?

উত্তর : ১২ সেপ্টেম্বর, ২০২৩

৫. নতুন ভূমি আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কতটুকু জমির মালিকানা রাখতে পারবেন?

উত্তর : ৬০ বিঘা জমি

৬. সংসদে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩’ পাস হয় কবে?

উত্তর : ১৩ সেপ্টেম্বর, ২০২৩

৭. স্মার্ট বাংলাদেশ দিবস কবে?

উত্তর : ১২ ডিসেম্বর

৮. বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রামের নাম কী?

উত্তর : হিজলী, ঝিনাইদহ

৯. বাংলাদেশের প্রথম ডিজিটাল গ্রামের নাম কী?

উত্তর : তুলাতলী, কক্সবাজার

১০. সম্প্রতি দেশে উদ্ভাবিত আঠাবিহীন কাঁঠালের নতুন জাতের নাম কী?

উত্তর : বারি কাঁঠাল-৬ 

১১. বারি কাঁঠাল-৬ এর উদ্ভাবকের নাম কী?

উত্তর : ড. মোহাম্মদ জিল্লুর রহমান

১২. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর : আন্তোনিও গুতেরেস

১৩. জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন?

উত্তর : ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪

১৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন?

উত্তর : ৭৮তম অধিবেশন

১৫. জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর : ১৪০টি দেশ

১৬. সম্প্রতি ভারত ও কানাডার সম্পর্কের টানাপড়েনের কারণ কী?

উত্তর : খালিস্তানি আন্দোলন

 গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত