প্রথম আয় কিন্তু বেশ ছোটবেলা থেকেই। তখন ক্লাস টেনে পড়ি। আমার একজন ইংরেজি শিক্ষক ছিলেন। বড় ক্লাসের লেসন নিয়ে তাকে স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত থাকতে হতো। তাই আমরা যারা ক্লাস নাইন টেনে পড়ি তাদের মধ্যে যারা ইংরেজিতে ভালো ছিল তাদের উনি কাজ দিতেন। তার জুনিয়র ক্লাসগুলোর যে স্ক্রিপ্টগুলো থাকত, আমাদের দিতেন কারেকশন করতে। কাজটি আমাদের ফ্রি করাতেন না। কাজের জন্য অল্প কিছু টাকা দিতেন। দেখা যাচ্ছে মাস শেষে আমাকে দেড় দুই হাজার টাকা দিতেন। আর অনেক বেশি স্ক্রিপ্ট কারেশন করলে আড়াই তিন হাজার টাকাও হতো। এখন শুনলে অনেক কম মনে হবে কিন্তু তখনকার সময়ে আসলে ওই টাকাটা বেশ ভালোই বড় অঙ্ক বলে মনে হতো। কারণ আমার তো তখন আলাদা কোনো খরচ নেই। সবটাই বাবা-মা দিয়ে থাকেন। ওই টাকা দিয়ে এমন কিছু কিনতাম যা সাধারণত বাবা-মায়ের কাছ নিতে ইচ্ছে করত না। অথবা বাড়ির জন্যও হয়তো কিছু কিনছি। এতটুকুতেই তখন মানসিকভাবে খুব প্রশান্তি লাগত। তখন বুঝতে পারলাম যে একটা আয় থাকলে তা জীবনটাকে বিভিন্নভাবে সাপোর্ট করতে পারে।
মাসিদ রণ
