রক্তশূন্যতা হলেই কি রক্ত দিতে হয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ এএম

একজন মানুষের দেহে রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে। জন্মগত রক্ত রোগ, রক্তের ক্যানসার, বিভিন্ন রোগ, খাদ্যাভ্যাস, কৃমি ইত্যাদি প্রধানত কারণ হিসেবে চিহ্নিত। তবে কারও রক্তশূন্যতা হলে প্রথমে কারণ অনুসন্ধান করতে হবে। প্রয়োজন হলে এবং কারণভেদে রক্ত পরিসঞ্চালন করার সিদ্ধান্ত নেওয়া দরকার।

কখন রক্ত পরিসঞ্চালন করবেন

যখন হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায় রোগীর বিভিন্ন উপসর্গ দেখা দেয় সেসব ক্ষেত্রে

 সাধারণত এক ইউনিট হোল ব্লাড বা রেড সেল কনসেনট্রেট ১-১.৫ গ্রাম/ডিএল অথবা ৩% হিমাটোক্রিট বাড়ায় যদি ডোনারের হিমোগ্লোবিন পর্যাপ্ত থাকে।  অপারেশনের পূর্বে ৮ গ্রাম/ডিএল সাধারণত রক্ত পরিসঞ্চালন করার শর্ত থাকে। এ ক্ষেত্রে রোগসংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসক এবং অজ্ঞানবিদের মতামত নিতে হবে।  দীর্ঘমেয়াদি রক্তশূন্যতা হলে ৭ গ্রাম/ডিএল হলে পরিসঞ্চালন করা হয়। কোনো কারণে ক্রমাগত রক্তক্ষরণ হলে শরীরের শতকরা ৩০ ভাগ রক্তক্ষরণ হলে পরিসঞ্চালন করা হয়।  রক্তের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য রক্ত এবং রক্তের উপাদান পরিসঞ্চালন করা হয়।  রক্তশূন্যতা হলে রেড সেল কনসেনট্রেট ব্যবহার করা দরকার।

 রক্তক্ষরণ হলে হোল ব্লাড দেওয়া হয়।

কোন রক্ত পরিসঞ্চালন করবেন

উপযুক্ত ডোনারের থেকে সংগ্রহ করে এবং ব্লাড ব্যাংক ফ্রিজে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা রক্ত পরিসঞ্চালন করার উপযোগী। রক্তের উপাদান ব্যবহার করায় ফ্রেশ ব্লাড বিষয়টি এখন আর তেমন ভূমিকা রাখে না।

কতক্ষণ ধরে পরিসঞ্চালন করবেন

হোল ব্লাড বা রেড সেল কনসেনট্রেট ব্লাড ব্যাংক ফ্রিজ থেকে বের করার আধা ঘণ্টার মধ্যে পরিসঞ্চালন শুরু করতে হয় এবং সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে পরিসঞ্চালন শেষ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত