হেপাটাইটিস প্রতিরোধে উদ্যোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত রবিবার হেপাটাইটিস বি স্ক্রিনিং ও টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। তিনি হেপাটাইটিস নির্মূলে গণটিকাদান কর্মসূচির ভূমিকা ও হেপাটাইটিস বি-এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ভ্যাটমুক্ত করার বিষয়টি সরকারের কাছে আহ্বান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি। তিনি ‘হেপাটাইটিস বি’ স্ক্রিনিং ও টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত