নতুন পোস্টে তামিম যা লিখলেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে অভিজ্ঞ এই ওপেনারের বিশ্বকাপ দলে না থাকাটা ছিল সবার জন্যই বিস্ময়ের। এনিয়ে এখনও তোলপাড় চলছে দেশের ক্রিকেটে।

অনেক আলোচনা-সমালোচনার মাঝে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। আজ এই ওপেনার ফেসবুকে নতুন আরও একটি পোস্ট করেছেন।

গত ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন তামিম। যার ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় আলোর দিকে এগিয়ে যাবেন, অন্ধকার এমনিতেই আপনার পেছনে পড়ে যাবে।’

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না এই আলোচনাও শুরু হয়েছে। গতকাল ভিডিও বার্তার শেষে তো তিনি এভাবে বলেছেন, ‘একটা অনুরোধ করব সবাইকে। আমাকে মনে রাইখেন। ভুলে যায়েন না সবাই।’

তামিম এই কথার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত দিয়েছেন কি না সেনিয়ে চলছে জল্পনা। এর মধ্যেই নতুন এক পোস্টে রহস্য বাড়ালেন দেশের হয়ে ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলা তামিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত