বরশি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন শরিফুল

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম

নিজেদের ৭ম বিশ্বকাপ খেলতে ভারতে আছে টিম বাংলাদেশ। এবারের দলটা অন্য সব বারের চেয়ে একটু আলাদা। স্কোয়াডে আছেন যুব বিশ্বকাপ জেতার স্বাদ পাওয়া বেশ কজন খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের পেস সেনসেশন শরিফুল ইসলাম।

নিজের এই জুনিয়রের সঙ্গে একঢালা প্রশ্ন নিয়ে বসেছিলেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দেশ রূপান্তরের দর্শকদের জন্য শান্ত-শরিফুলের র‌্যাপিড ফায়ার পর্বটি তুলে ধরা হলো।

শান্ত: তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে?

শরিফুল: বাবা-মা, তারপরে আমার বউ (গালভরা হাসি)

শান্ত: একজন, একজন?

শরিফুল: (একটু ভেবে) মা

শান্ত: তোমার জীবনে ক্রিকেট অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে?

শরিফুল: আলমগীর কবির, আমার কোচ

শান্ত: পছন্দের খাবার?

শরিফুল: মাছ।

শান্ত: তোমার শখ?

শরিফুল: অবসর সময়ে আমি বরশি দিয়ে মাছ ধরতে পছন্দ করি।

শান্ত: ভালো রান্না করতে পারো কোন খাবারটা?

শরিফুল: আলু ভর্তা

এই অবস্থায় দুজনেই অট্টস্বরে হেসে দেন।

শান্ত: বিশ্বকাপের পছন্দের মুহূর্ত?

শরিফুল: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়।

শান্ত: কোন মুহূর্তটা?

শরিফুল: জয়সওয়ালের উইকেট নেয়ার মুহূর্তটা।

শান্ত: ক্রিকেট ছাড়া কোন খেলায় ভালো?

শরিফুল: ভলিবল, তারপর ফুটবল।

শান্ত: স্কুলের পছন্দের বিষয়?

শরিফুল: ভালো লাগতো বাংলা বিষয়টা।

শান্ত: বাংলাদেশ দলে সবচেয়ে ভালো গল্প বলে কে?

শরিফুল: হাসান মাহমুদ

শান্ত: দলের মধ্যে সবচেয়ে হাস্যরসাত্মক মানুষ কে?

শরিফুল: তাসকিন ভাই।

শান্ত: বাংলাদেশ দলে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ কে?

শরিফুল: সেটিও তাসকিন ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত