বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গেছে বিশ্বকাপ খেলতে। গৌহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আজ ধর্মশালায় উড়াল দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা টাইগার ক্রিকেটাররা অংশ নিয়েছিল মিডিয়া ডেতে।
মিডিয়া ডের দিনে ক্রিকেটাররা যেন উৎসবে মেতে উঠেছিলেন। ঐদিন ক্রিকেটার নাসুম আহমেদকে দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়। ক্রিকেটাররা তার কাছে জানিয়েছিলেন তাদের ভাবনার কথা, পছন্দ ও প্রিয় খাবারগুলোর নাম।
‘চা খোর’ মাহমুদউল্লাহ রিয়াদ সেখানেই জানিয়েছিলেন ভারতের বাটার চিকেন তার প্রিয়। পরে আইসিসির সঙ্গে আরেক দফা আলোচনায় মুখোমুখি হন রিয়াদ, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
সেখানেও রিয়াদ বাটার চিকেনের কথা বলেছেন। এছাড়া সাকিব জানিয়েছেন তার প্রিয় খাবার রোগান জোশ। ভারতের প্রসিদ্ধ খাবারগুলোর মধ্যে পেসার তাসকিন আহমেদের পছন্দ বিরিয়ানি।
