হয়রানির অভিযোগ টেসলার বিরুদ্ধে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম

ইউএস ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি) কৃষ্ণাঙ্গ শ্রমিকদের হয়রানির অভিযোগে টেসলা ইনকরপোরেটেডের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে। ২৮ সেপ্টেম্বর ফেডারেল মানবাধিকার এজেন্সি মামলাটি করে। রয়টার্স জানায়, ইইওসির দাবি, ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিতে

কৃষ্ণাঙ্গ শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ইতিপূর্বে এই ধরনের আরও অনেক অভিযোগ ছিল।

দায়ের করা মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে টেসলায় কর্মরত কৃষ্ণাঙ্গ শ্রমিকদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। প্রতিবাদ করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং কৃষ্ণাঙ্গ শ্রমিকদের তাদের বিভিন্ন অপমানজনক নামে ডাকা হচ্ছে। কেউ কেউ ব্যঙ্গাত্মক কার্টুন চিত্রের শিকারও হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে নানা ধরনের হয়রানিও করা হয়েছে। এমনটাই সংস্থাটি আদালতে অভিযোগ করেছে। টেসলা বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে ও হয়রানির অভিযোগকারী কৃষ্ণাঙ্গ কর্মীকে ছাঁটাই করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়। যদিও টেসলা অভিযোগ অস্বীকার করে আসছিল। তবে এখন পর্যন্ত টেসলা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত