সিটিজেনস ব্যাংকের চেয়ারপারসন পুনর্নির্বাচিত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:২০ এএম

তৌফিকা আফতাব সম্প্রতি সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। মিসেস আফতাব কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং এরপর আইন পেশায় যুক্ত হন।

তিনি ২৬ বছরের অধিক সময় আইন পেশায় নিযুক্ত আছেন। তিনি বহুল স্বীকৃত আন্তর্জাতিক মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনার হুইল’- সহ বিভিন্ন জনকল্যাণমুখী দাতব্য সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় নিয়োজিত আছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত