বিশ্বকাপ ২০২৩

চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:১১ পিএম

ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। ইংলিশদের ছুড়ে দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা।

ব্যাটিং ইনিংসের শুরুতে নেমেই তারা হারিয়েছিল উইল ইয়াংয়ের উইকেট। স্যাম কারান তাকে ফিরিয়ে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু রাচিন রবিন্দ্র ও ডেভন কনওয়ে সেটা হতে দিলেন না। তৃতীয় উইকেটে রেকর্ডগড়া ২৭৩ রানের জুটিতে দলকে এনে দেন বড় জয়। নিজের অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচে শতক হাকিয়ে চমকে দিয়েছেন রাচিন।

দলের পক্ষে কনওয়ে ১৫২ রানে অপরাজিত ছিলেন। তার ব্যাট থেকে আসে ১২১ বলে ১৯টি চার ও ৩টি ছক্কা। এছাড়া রাচিন ৯৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় সাজান ১২৩ রানের ম্যাচসেরা ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত