বরিশালে ৮৭ পূজামন্ডপের ৭৩টিই ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৫৩ পিএম

আসন্ন দুর্গাপূজায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৮৭টি পূজামন্ডপের মধ্যে ৭৩টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩৬টি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় মহানগর ও সদর উপজেলার পূজাম-প কমিটির নেতারা অংশ নেন।

সভায় পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকায় এবার চারটি পূজাম-প বেড়ে ৮৭টি হয়েছে। এর মধ্যে চারটি পূজামন্ডপে বিরোধ রয়েছে, যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে এবং আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। আনসার থাকবে মন্দির ভেদে চার, ছয় ও আটজন করে। সিসি ক্যামেরা আছে ৪৯টি পূজামন্ডপে এবং যে পূজামন্ডপগুলোর সিসি ক্যামেরা স্থাপনের সামর্থ্য নেই তাদের সহায়তা করবে পুলিশ।

তিনি আরও জানান, এবারের পূজায় সার্বজনীন ৭৮ ও ব্যক্তিগত নয়টি মন্ডপে স্বেচ্ছাসেবক থাকবে ৮৪১ জন। পূজামন্ডপ কেন্দ্রিক সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সামনে নির্বাচন থাকায় সবাইকে সতর্ক হয়ে পূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত