বরিশালে চরমোনাই পীর

দেশের মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে না

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ এএম

ক্ষমতাসীন আওয়ামী সরকার উন্নয়নের দোহাই দিয়ে দেশের মানুষের সব নাগরিক অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘মানুষ আজ ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত। তারা এখন স্বাধীনভাবে, নির্ভয়ে কথা বলতে পারছে না।’ গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির।

তিনি বলেন, ‘হামলা-মামলার ভয়ে মানুষ সরকারের অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি নিজের ভোটটি পর্যন্ত এখন নিজে দিতে পারছে না।’

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ‘ব্যর্থ’ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত