বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়নি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেঁধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। এতে সমস্যার কিছু নেই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম এসেছে, একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে।
তিনি নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
