ইব্রাহিম ঢাকায় থাকে। এই প্রথম সে চট্টগ্রাম যাবে। তাই সে খুব খুশি। কারণ, চট্টগ্রাম বলতে সে কোনো এক গ্রামকে বুঝে। চট্টগ্রাম আসার পর তার বড় ভাই জাহেদের সঙ্গে কথোপকথন।
ইব্রাহিম : ভাইয়া, চট্টগ্রাম আর কতদূর?
জাহেদ : এই তো এটাই চট্টগ্রাম।
ইব্রাহিম : কিন্তু এটা তো একটা শহর। আমি মনে করছি এটা কোনো একটা সবুজ-শ্যামল গ্রাম।
জাহেদ : না ইব্রাহিম, এটা একটা শহরের নাম।
সাইদ রহমান
একদিন মতিন গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ একটা কবুতর তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। তারপর মতিন কবুতরটাকে বাসায় নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখল। তারপর যখন কবুতরটার জ্ঞান ফিরল তখন কবুতরটা মনে মনে ভাবল, ‘হায়, হায়! আমি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছি। গাড়ির চালক মনে হয় নিহত হয়েছে আর এখন আমি জেলে!’
আবিদ ইসতিয়াক
শিক্ষার্থী, দশম শ্রেণি, দারুল ইসলাম একাডেমী, পাঁচবিবি, জয়পুরহাট
ছোট্ট মিতু গান শিখবে। একদিন সে একাই চলে গেল গানের শেখায় যে স্কুলে সেখানে। যিনি গান শেখাচ্ছেন তাকে জিজ্ঞেস করল, আমি গান শিখব। আমাকে কত টাকা দিতে হবে প্রতি মাসে?
ছোট্ট মিতুর মুখে বড়দের মতো এমন কথা শুনে গানের শিক্ষক খুব মজা পেলেন। বললেন, প্রথম মাসে পাঁচশ, দ্বিতীয় মাসে চারশ আর তৃতীয় মাস থেকে দুইশ টাকা করে দিলেই হবে।
টাকার পরিমাণ শুনে মিতু বলল, ঠিক আছে, আমি তাহলে তৃতীয় মাস থেকেই শিখব।
