জয়পুরহাটে ইউপি সদস্য হত্যা মামলার আসামি ৭ বছর পর গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দোলাপাড়া এলাকায় ইউপি সদস্য আজিম উদ্দীন হত্যা মামলার আসামি আব্দুল মজিদ সরকারকে ৭ বছর পর যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গত শুক্রবার রাতে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আব্দুল মজিদ সরকার আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত আজিম উদ্দীন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৮ জুলাই বিকেলে আজিম উদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেদিন থেকে সে নিখোঁজ ছিলেন। পরে ১১ জুলাই মাঠের একটি গভীর নলক‚পের হাউজের মধ্যে বিকৃত ও জখম অবস্থায় তার মরদহে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা মাজেদা বেওয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ মামলার অন্যতম আসামি আব্দুল মজিদ সরকার ২০১৬ সাল পর্যন্ত জামিনে ছিলেন। এরপর থেকে সে পলাতক ছিল। পরে আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলেও তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত