শিল্পার স্বামীকে ‘পর্ন কিং’ বললেন উর্ফি জাভেদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম

পোশাক নিয়ে নিত্য নতুন পরিকল্পনায় যে উর্ফি জাভেদের জুড়ি মেলা ভার, তা আর বলার অপেক্ষা রাখে না। যে কারণে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। সম্প্রতি এক স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে পারফর্ম করতে গিয়ে, উর্ফির পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন রাজ কুন্দ্রা।

বছর দুয়েক আগে রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল পর্নোগ্রাফি মামলায়। তার দুইমাসের উপর জেলও হয়েছিল। জেল থেকে বেরিয়ে সহসাই প্রকাশ্যে নিজের মুখ দেখান না তিনি। প্রায় দুইবছর ধরেই তিনি এমনটাই করছেন। বাহারি মাস্কে ঢেকে রাখেন নিজের মুখ।

স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে হাজির হয়ে প্রথমবার নিজের পর্নকাণ্ড নিয়ে কথা বলেন রাজ। অনুষ্ঠানের ক্লিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। তিনি বলেন, ‘বিগত দুই বছরে পাপারাৎজিদের চেয়ে বেশি কেউ ভালোবাসেনি আমায়। কারণ ওদের দুটোই স্টার। একটা আমি ও অন্য়টা উর্ফি জাভেদ। মিডিয়া এটাই দেখে যে, রাজ কুন্দ্রা কী পরবে আর উর্ফি জাভেদ কী পরবে না!’

এই ভিডিও ক্লিপ উর্ফি তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করা, পর্ন কিং এখন আমার পোশাক নিয়ে মন্তব্য় করে!’ যদিও এটা নিয়ে রাজ আর কিছুই বলেননি।

উর্ফি জাভেদ সোজা কথা বলতে দুইবার ভাবেন না। নাম না করেই ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়়ানোর কারণে জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিকেও অবলীলায় তোপ দাগেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত