ভারতে বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সেখানে তিনি শুধু একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন চুপ থাকো বা শান্ত থাকো। শিশিরের এমন স্ট্যাটাসের পর অনেকের মনেই প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে এমন ইমোজি দিলেন তিনি?
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। জবাবে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
