‘প্রিয়তমা’ ছবির সাফল্যে শাকিব খান যখন দারুণ চাঙ্গা, তখনই বিতর্কিত পরিচালক অনন্য মামুন ঘোষণা দেন, শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ করবেন। ছবির নাম ‘দরদ’। বেনারসে এর শুটিং শুরু হবে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক। শাকিবের নায়িকা কে, দুই মাস ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। একেক সময় একেক নায়িকার নাম শোনা গেছে কখনো প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান ও শেহনাজ গিলের নাম। কিন্তু শাকিবের বিপরীতে চূড়ান্ত নায়িকার খবর পাওয়া যায়নি এত দিন। এবার সব জল্পনা-কল্পনার অবসান হলো। ‘দরদ’ ছবিতে শাকিব খানের চূড়ান্ত নায়িকার নাম জানা গেল। বলিউডের সোনাল চৌহান। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। জানা গেছে, ২০ অক্টোবর ভারতের বেনারসে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন চলবে শুটিং। ছবিটিতে আরও অভিনয় করবেন কলকাতার পায়েল সরকার ও রাজেশ শর্মাা।
×
