সীমান্তে মরদেহ বাড়ছে, ইসরায়েলে নিহত ৬০০ ছাড়াল

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম

ইসরায়েলি সীমান্তে আরও মরদেহ খুঁজে পাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৬০০ ছাড়িয়েছে। আজ রবিবার (০৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ব্যাপক হামলা ও হাজার হাজার রকেট নিক্ষেপের ঘটনায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানা যায়।

হামলার পর স্বেচ্ছাসেবক গোষ্ঠী জাকার একজন মুখপাত্র হিব্রু মিডিয়াকে বলেন, হামাসের হামলায় ৬০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার সময় মরদেহগুলো দেখতে পায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালে আহতের সংখ্যা দুই হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক ও ৩৩০ জন গুরুতর আহত।

শনিবার সকালে ইসরায়েলে ‘আল আকসা ফ্লাড’ অপারেশন শুরু করে হামাস। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের হামলায় দেশটিতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত