প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৫৭ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. ভারত কোন দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করেছে?

উত্তর : কানাডা

২. কানাডায় হত্যাকান্ডের শিকার হওয়া শিখ নেতার নাম কী?

উত্তর : হরদীপ সিং নিজ্জর

৩. সম্প্রতি সাগরতলে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে কোন দেশ?

উত্তর : সংযুক্ত আরব আমিরাত

৪. দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা নির্মিত হচ্ছে কোথায়?

উত্তর : মিরসরাই, চট্টগ্রাম

৫. সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন প্রতিষ্ঠান ইউনেসকোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান শান্তিনিকেতন 

৬. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ধানের জাতের নাম কী?

উত্তর : ব্রি ধান ১০৫

৭. ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দেন কবে?

উত্তর : ২৩ সেপ্টেম্বর, ১৯৩২ সাল

৮. দেশের নতুন অর্থ সচিবের নাম কী?

উত্তর : খায়েরুজ্জামান মজুমদার

৯. বিশ্বের বৃহত্তম পাটকল আকিজ জুট মিলস কোথায় অবস্থিত?

উত্তর : মুকসুদপুর, গোপালগঞ্জ।

১০. দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?

উত্তর : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

১১. বাংলাদেশে বর্তমানে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা কয়টি?

উত্তর : ২০০টি

১২. আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস কত তারিখে পালিত হয়?

উত্তর : ২৫ সেপ্টেম্বর

১৩. আন্তর্জাতিক শিক্ষক দিবস কত তারিখে পালিত হয়?

উত্তর : ৫ অক্টোবর

১৪. বাংলাদেশে কত তারিখে বিশ্ব শিশু দিবস পালন করা হয়?

উত্তর : অক্টোবর মাসের প্রথম সোমবার

১৫. বাংলাদেশে কখন শিশু অধিকার সপ্তাহ পালিত হয়?

উত্তর : বিশ্ব শিশু দিবসের পরের এক সপ্তাহ শিশু অধিকার সপ্তাহ হিসেবে পালিত হয়।

            গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত