দোহারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম

ঢাকার দোহার উপজেলায় সমাধান ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মৃত. মো. সোহরাব হোসেনের ছেলে।

নিহত রাসেলের ছোট ভাই বাবু জানায়, সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে রাসেল উপজেলার জয়পাড়ায় অবস্থিত সমাধান ডায়াগনস্টিক সেন্টারের ছাদে ময়লা পরিষ্কারের জন্য উঠেন। এসময় ছাদে থাকা বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাসেলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার মামলা করতে চাইলে আমরা মামলা নিয়ে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত