হিন্দি ভাষায় ‘দরদ’ ভালোবাসা দিবসে মুক্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২:৪৬ এএম

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। রবিবার রাতে নায়কের গুলশানের অফিসে ‘দরদ’ সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হন নায়ক। এসময় তাকে চূড়ান্ত চিত্রনাট্য বুঝিয়ে দেন পরিচালক অনন্য মামুন। এ সময় পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু।

অনন্য মামুন জানান, আগামী ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’-এর শুটিং শুরু হবে। 

শোনা যাচ্ছে, শুটিংয়ে অংশ নেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন শাকিব খান। শুধু তাই নয়, একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে হিন্দি ভাষায়। ছবিটির জন্য হিন্দি ভাষায় ডাবিংও করবেন নায়ক। একটানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ করে আগামী মাসের শেষ দিকে দেশে ফিরবেন শাকিব।

এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টারের। সিনেমাটি আগামী বছরের ভালোবাসা দিবসে বলিউড, তামিল, তেলেগু এবং বাংলাদেশে একযোগে মুক্তি পাবে।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত