মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির মাধ্যমে সার অন্যত্র বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করার সময় ৯৪৯ বস্তা সারসহ দুইটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় সার পাচারে জড়িত থাকায় দুই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে।
গত সোমবার গভীর রাতে সাটুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে ওই সার বোঝাই ট্রাক দুটি জব্দ করে সাটুরিয়া থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত ট্রাকচালকরা হচ্ছেÑ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার বাদল মিয়া (৪৫) এবং মাদারীপুরের কালকিনি এলাকার আ. সালাম হোসেন (৪০)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, সোমবার রাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে সাটুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে দুইটি সার ভর্তি ট্রাক আটক করে।
