কুড়িগ্রামে একদিনে বিট পুলিশিং সেবা পেল ৩০০ জন

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম

কুড়িগ্রামে মাসিক বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার অনুষ্ঠিত হয়েছে। একদিনে প্রায় ৩০০ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তাৎক্ষণিকভাবে ৭০জনকে সেবা প্রদান করে জেলা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) বিট পুলিশিং আওয়ারে কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৭২টি ইউনিয়ন পরিষদে ও তিনটি পৌরসভায় একযোগে বিট পুলিশিং কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত উপস্থিত থেকে পুলিশ কর্মকর্তা এ সেবা প্রদান করেন।

বিশেষ করে বয়স্ক, নারী, শিশু ও অন্যান্যভাবে সক্ষম মানুষদের সেবা নিশ্চিত করার জন্য 'বাডি়র কাছে পুলিশ' প্রত্যযে় প্রতিমাসে সকল ইউনিয়ন পরিষদে অবস্থিত বিট অফিসে সুনির্দিষ্ট একটি সময়ে সকল বিট অফিসার অবস্থান করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, জেলার ৯টি উপজেলার ১১টি থানা, ৩টি পৌরসভার সকল কার্যালয়ের ৭৮টি বিটে বুধবার প্রায় ৩০০ নাগরিক পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। এ সময় প্রায় ৭০ জনকে তাৎক্ষণিক পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন, জিডি, নন-এফআইআর সেবাসহ মামলা সংক্রান্ত বিষয়ে নানাবিধ পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ বা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট অফিসে রেফার করা হয়।

মাসিক ভিত্তিতে আয়োজিত আজকের কুড়িগ্রাম বিট পুলিশিং প্রায়োরিটি স্পেশাল সার্ভিস আওয়ার কার্যক্রমে কুড়িগ্রামের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী। এছাড়াও উলিপুর ও চিলমারী থানা এলাকার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার বিটসমূহে, ভূরুঙ্গামারী ও কচাকাটার বিট সমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো মোর্শেদুল হাসান পিপিএম এবং রৌমারী ও রাজিবপুরের বিটসমূহে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো মমিনুল ইসলাম সহ স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ও বিট অফিসাররা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, মাসিক বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার প্রতিমাসে একবার করে অনুষ্ঠিত হবে। এতে করে জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মানুষগুলো এই সেবা পাবে। এই সেবা আমাদের অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত