কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমণির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল। তবে গত আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী হয়ে যায় সাকিব আল হাসানের। তবে পরীমণির খুব বেশিদিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। এখন দুজনের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন।
১৬ মিলিয়ন অনুসারীর সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে অনুসরণ করা হয়। প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি। অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমণি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম। ফেসবুক অনুসারীর দিক দিয়ে এই দুই অঙ্গনের দুই তারকার পরেই আছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।
