আড়তদার মালিক গ্রুপের কার্যালয় দখলের চেষ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ এএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের কার্যালয় দখলের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবুল হোসেন ও মনির হোসেন। তারা আড়তদার কমিটির সদস্য। গুরুতর আহত আবুল হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার বলেন, মালিক গ্রুপের সভাপতি আবদুস সোবহান বৃহস্পতিবার একটি সিআর মামলায় স্থায়ী জামিন নিতে গেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ খবর প্রতিপক্ষের কাছে চলে যাওয়ার পর স্থানীয় নুরুল ইসলাম হাজির নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে কাঁচাবাজারের ভেতরে অবস্থিত গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের কার্যালয় দখলের চেষ্টা এবং বাজারে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমাদের লোকজন হামলাকালীদের বাধা দিলে উভয়পক্ষের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল ইসলাম হাজির লোকদের হাতে কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের দুই সদস্য আহত হন। হামলাকারীরা একটি মোটরসাইকেল ও কয়েকটি দোকানপাট ভাঙচুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত