রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে ট্রাকচাপায় ফিরোজ মিয়া (৫৭) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ যাত্রী।
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মাতুয়াইলে ইউটার্ন নেওয়া সময় এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম জানান, একটি অটোরিকশা উল্টে গেলে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক মারা যান। এ ছাড়া অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আহতরা হলেন মোবারক মোল্লা বয়স (৪০) ও তার ভাতিজা নাজমুল মোল্লা (২৮)।
পুলিশ জানায়, নিহত ফিরোজ মিয়ার বাবার নাম মৃত কাসেম আলী। কিশোরগঞ্জের সদর উপজেলার সারদা কাঠালিয়া গ্রামে তার বাড়ি। বর্তমানে কদমতলী সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।
