২৬ ইন্সপেক্টর হলেন সহকারী পুলিশ সুপার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ এএম

পুলিশে এবার ২৬ জন ইন্সপেক্টরকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার পদ দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন ডিএমপির মো. আব্দুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির মো. সেলিম হোসেন, এসবির মো. আজিজুর রহমান সরকার, ডিএমপির মো. তারেকুল ইসলাম, মাদারীপুরের মো. মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দৌলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির মো. শহীদুল ইসলাম, সিআইডির মো. রবিউল ইসলাম, এসবির মো. মমিনুর রহমান, গাজীপুরের মো. আমির হোসেন, পিবিআইর (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইর মো. নিজাম উদ্দিন, ডিএমপির মো. ইয়াছিন আলম খান, ডিএমপির মো. আলাউদ্দিন আল আজাদ, নওগাঁর বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির মো. জহুরুল ইসলাম সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত