পাকিস্তানে দুষ্কৃতীদের গুলিতে ৬ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে গভীর রাতে গুলি চালিয়ে ছয় জন নির্মাণ শ্রমিককে হত্যা করেছে দুষ্কৃতীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। সম্প্রতি প্রদেশটির তুরবাত জেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, নিহতরা দেশটির জনবহুল প্রদেশ পাঞ্জাব থেকে আসা অধিবাসী। খবর ভয়েজ অব আমেরিকার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শ্রমিকরা রাতে ঘুমিয়ে ছিলেন যখন দুষ্কৃতীরা তাদের ঘরে ঢুকে গুলি ছুড়ে পালিয়ে যায়। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে।

জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় চার পরিবারের ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনের প্রথম প্রহরে। নিহতরা স্থানীয় ঠিকাদারের বাড়িতে ছিল এবং সেখানে তারা নির্মাণ কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত