ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধে গভীর ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অতি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ফিলিস্তিনে পাঠাতে অনুরোধ জানান। জিএম কাদের বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে, তা হবে বিশ্ব সভ্যতার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। আমরা ফিলিস্তিনে আর রক্তের স্রোত দেখতে চাই না।
×
