বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর আলাদা দুটি জায়গা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে গেছে। আর তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
×
