আগামী নিবার্চন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার: দুর্জয়

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৯ পিএম

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, আগামী নিবার্চন হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নিবার্চন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটার ও জনসাধারনকে আবারো নৌকায় ভোট দিতে আহ্বান জানান ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, নারী পরিত্যাক্তা,আশ্রয়ন প্রকল্পের ভাতা উপকার ভোগীসহ বিভিন্ন ধরনের প্রায় ৯ হাজার উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য দুর্জয় বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত মিলে এখনও ষড়যন্ত্র করছে। আমেরিকার চক্রান্তে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত আবার দেশে অরাজকতা শুরু করেছে । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার পক্ষের শক্তি জাতির জনক বঙ্গবন্ধু নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান আলাইয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আযম খান আপেল, জেলা সে্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, বড়টিয়া ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম মোল্লা রওশন,সিংজুরী ইউপি চেয়ারম্যাস আবু মো. আসাদুর রহমান মিঠু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত