৯৯৯-এ কল এক ঘণ্টার মধ্যে ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৪১ এএম

রাজধানীর তুরাগের চণ্ডালভোগ এলাকায় কাজ শেষ বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয় এক ব্যক্তি। পরে ৯৯৯-এ ফোন করে তিনি সহযোগিতা চাইলে এক ঘণ্টার মধ্যে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং খোয়া যাওয়া টাকা উদ্ধার করে।

গত বৃহস্পতিবার রাতে এ ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মাসুদ রানা ও ইসহাক চৌধুরী।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহ্্উদ্দিন। তিনি গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে দোকানে কাজ শেষে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। তখন মোটরসাইকেল নিয়ে এসে গ্রেপ্তার রানা ও ইসহাক নামের দুজন ওই ব্যক্তির পথরোধ করে। পরে ইসহাক ভিকটিমকে পেছন থেকে ধরে ফেলে। আর মাসুদ ভিকটিমের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর ভিকটিম জাতীয় জরুরি সেবার নম্বর  ৯৯৯-এ ফোন করেন। পরে তুরাগ থানা পুলিশের একটি টহলদল রাত ৩টার দিকে ভিকটিমের কাছ থেকে সব শুনে দ্রুত ব্যবস্থা নেয়। এরপর তুরাগের চণ্ডাল এলাকার একটি বাসায় অভিযান চালায় তারা। সেখান থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি ভিকটিমের খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত